দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখায় দীর্ঘ সময় আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যানস ল্যান্ড থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি থানায় অবস্থান করছেন।
ধানুয়া কামালপুর বিজিবি জানায়, পরিবারের সদস্যরা পৌঁছালে যাচাই-বাছাই শেষে বৃদ্ধকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন।
ঘটনার পর বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।
জে আই